বাংলাদেশের যুব সমাজের বেকারত্বকে দূর করতে এবং নতুন এক শিক্ষা ব্যবস্থা উপহার দিতে মিক্সমি এর যাত্রা শুরু । বর্তমান যুগে যেখানে পাঠ্যপুস্তক এর জ্ঞান এবং সার্টিফিকেট এর থেকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে স্কিলকে , সেখানে আমরা অন্য দেশ থেকে বহুগুনে পিছিয়ে। এবং এর অন্যতম কারণ সঠিক গাইডলাইন এবং রিসোর্স এর অভাব । তাই দেশসেরা প্রশিক্ষক, কোর্সেস এবং ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আমরা এসেছি তোমাদের জন্য ।
আমাদের সপ্ন বাংলাদেশে একটি নতুন শিক্ষা ব্যবস্থা তৈরি করা যেখানে শিক্ষার্থীরা তাদের পছন্দের স্কিল কে বাছাই করতে পারবে, সেটাতে এক্সপার্ট হয়ে উঠতে পারবে এবং নিজের ক্যরিয়ারে তার স্কিল কে কাজে লাগিয়ে তার ক্যারিয়ার কে আরো সুন্দর করে তুলতে পারবে। আমরা চাই এদেশের প্রতিটা শিক্ষার্থীকে যুব শক্তিতে রুপান্তর করতে এবং এদেশের বেকারত্বের হারকে কমিয়ে আনতে।
নিজের স্কিল কে ডেভেলপ করতে, ক্যারিয়ারে ভালো কিছু করতে এবং পাশাপাশি নতুন এক দক্ষ যুব সমাজ উপহার দিতে আজই যুক্ত হয়ে যাও মিক্সমির সাথে ।
আমাদের সম্পর্কে
আমরা সবসময় চেষ্টা করি শিক্ষার্থীদের মানসম্মত ও আধুনিক প্রশিক্ষণ দিতে। আমাদের কোর্সগুলো এমনভাবে সাজানো হয় যাতে যে কেউ সহজেই বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারে।
আমাদের টিমের প্রতিটি প্রশিক্ষক অভিজ্ঞ এবং দক্ষ, যারা বাস্তব জীবনের অভিজ্ঞতা ও জ্ঞান ব্যবহার করে শিক্ষার্থীদের গাইড করেন। তাই আমাদের সঙ্গে শেখা মানে শুধু থিওরি নয়, বরং বাস্তব কাজের জন্য প্রস্তুতি।